1. admin@weeklyprekkhapot.com : admin :
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ বাস্তবায়নে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ বাস্তবায়নে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬৬ বার পঠিত
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ বাস্তবায়নে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ১৪ জুন ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ বাস্তবায়নের জন্য একটি কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবভিত্তিক জাতীয় কর্মপরিকল্পনা (National Action Plan-NAP) প্রণয়নের লক্ষ্যে দেশব্যাপী বিভাগীয় পরামর্শ কর্মশালার ধারাবাহিক কার্যক্রম শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে রোববার (১৪ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউএনডিপি, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি)-এর সহযোগিতায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রথম বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রেক্ষিত উপস্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, আমাদের নতুন করে ভাবার সময় এসেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা একটি নতুন ডাইমেনশনে আনার চেষ্টা করছি এবং এই সেক্টরে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও উল্লেখ করেন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা আসলেই স্বাবলম্বী হচ্ছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে যুব উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার যুব নারীদের উন্নয়নের জন্য বিশেষ নীতিমালা প্রণয়নের কাজ করছে। “শূন্য থেকে শুরু করার” আহ্বান জানিয়ে তিনি বলেন, সবকিছুর মূলে সরকারের মূল লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি করা। যুব ও যুব নারীদের উদ্ভাবনী চিন্তাগুলোকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সরকারের। তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধের সাথে কাজ করার আহ্বান জানিয়ে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

কর্মশালায় সরকারি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্যোক্তা সংগঠন, বেসরকারি খাত, স্টার্টআপ, যুব প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশীজনরা যুব উদ্যোক্তা উন্নয়নের সুযোগ, বিদ্যমান চ্যালেঞ্জ, সহজ অর্থায়ন, দক্ষতা উন্নয়ন, বাজার সংযোগ, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মূল্যবান মতামত ও সুপারিশ প্রদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park