মোঃ হাবিবুর রহমান:
সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়ন থেকে বিএনপির থানা কমিটির সহ-সভাপতি রুহুল আমীন ভুইয়ার নেতৃত্বে বিএনপির সমর্থিত শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে মুন্সীগঞ্জ-১ অসনের এমপি মহিউদ্দন আহমেদের হাতে ফুলেল তোড়া দিয়ে যোগদান করেন।
এ সময় যোগদানকৃত সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
যোগদানকৃতরা হলেন- থানা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন ভুঁইয়া, থানা বিএনপির যুবদলের সাবেক সাধারন সম্পাদক আফাজ উদ্দিন ভুঁইয়া, কেয়াইন ইউনিয়নের বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শাহাদাৎ হোসেন, কেয়াইন ইউনিয়নের বিএনপির সদস্য মহিউদ্দিনসহ শতাধিক নেতাকর্মী ইউনিয়নের কুচিযামোড়া এলাকায় নিজস্ব অফিসে এসে আওয়ামী লীগে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আ:রহিম ভুইয়া, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মহিসন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক কাউছার ভুইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু প্রমুখ।
যোগদানকৃত নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য অনেক কিছু করছেন, অনেক উন্নয়ন করেছে। যা অন্য কোনো দল করতে পারেনি। তাই আমরা আওয়ামী লীগে যোগদান করেছি।