1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৮৪ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ৩০ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগাঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাড. সৈয়দ শাহীন শওকত।

সভার প্রধান আলোচক ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ রফিক। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক হায়াত উদ দৌলা। জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা বিএনপির সদস্য ইয়াজদানি জয়ার্জ, বিএনপি নেতা এম মাজিদুল হক, তারিক আহমেদ, অ্যাড. নুরুল ইসলাম সেন্টু, ওবায়েদ পাঠানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় বক্তারা সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন।

পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park