1. admin@weeklyprekkhapot.com : admin :
দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন এমপি বুলবুল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন এমপি বুলবুল

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৬৮ বার পঠিত
দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন এমপি বুলবুল। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ২৭ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদর ৩ আসনের অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বিশেষ ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর পক্ষ থেকে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বুধবার (২৭ মে) সকাল ১০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জার গিফারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাঃ রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলাম এবং সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় সুধীজন ও সাধারণ মানুষের মতে, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়।

তারা বলেন, এমন মানবিক সহায়তা সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জানা গেছে, নূরুল ইসলাম বুলবুল প্রতি বছরই বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবকে কেন্দ্র করে অসহায় মানুষের সহায়তায় নানা ধরনের মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছেন। ঈদ উপহার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।

উপহার পেয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা এই উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park