1. admin@weeklyprekkhapot.com : admin :
শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র মতবিনিময় সভা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র মতবিনিময় সভা

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৩ বার পঠিত
শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ২৫ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং দলীয় সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক গোলাম জাকারিয়া।

মতবিনিময় সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামী ৩০ মে তার ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী ও স্থানীয়ভাবে সফলভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার আদর্শকে ধারণ করে বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

এ সময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। সভায় নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু), যুগ্ম আহ্বায়ক হায়াত উদ-দৌলা, ওবাইদুল পাঠান, জেলা বিএনপি’র আওতাধীন বিভিন্ন থানা ও পৌর কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park