1. admin@weeklyprekkhapot.com : admin :
২৩ মে ঢাকায় আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান” - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

২৩ মে ঢাকায় আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান”

।। ফরহাদ হোসেন ।।
  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬২ বার পঠিত
২৩ মে ঢাকায় আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান”। (ছবি : প্রেক্ষাপ ট ডটকম)

ঢাকা, ২২ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারের বেশি দৌড়প্রেমী শনিবার (২৩ মে) সকালে ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান”-এ অংশ নিতে যাচ্ছেন।

রাশিয়ান হিরো লিগের উদ্যোগ “ওয়ান রান”- যার বাংলাদেশী আয়োজক গেমপ্লে লিমিটেডের ব্যবস্থাপনায় ঢাকায় টানা দ্বিতীয়বারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতিযোগীরা ১ কিমি, ৫ কিমি, ১০ কিমি এবং ২১.১ কিমি হাফ ম্যারাথন—এই চারটি ক্যাটাগরিতে অংশগ্রহণের সুযোগ পাবেন। ফলে নতুন ও অভিজ্ঞ—উভয় ধরনের দৌড়বিদদের জন্যই এই আয়োজন উন্মুক্ত থাকবে।

দৌড়ের রুট নির্ধারণ করা হয়েছে হাতিরঝিল এলাকাজুড়ে, যেখানে পুলিশ প্লাজা, রামপুরা ব্রিজ, লেক রোড এবং এফডিসিসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো অন্তর্ভুক্ত থাকবে। দৌড়ের শুরু, সমাপ্তি এবং ফ্যান জোন থাকবে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার এলাকায়।

বাংলাদেশে বসবাসরত রাশিয়ান কমিউনিটির সদস্যসহ বিভিন্ন দেশের নাগরিকরাও এই “ওয়ান রান”-এ অংশগ্রহণ করবেন। পরিবার বা বন্ধুদের সঙ্গে স্বাস্থ্যকর সময় কাটানো, সমমনা মানুষের সঙ্গে পরিচিত হওয়া, প্রথম অফিসিয়াল রেসে অংশ নেওয়া কিংবা ব্যক্তিগত সেরা সময় গড়ার জন্য এটি একটি অনন্য সুযোগ।

একই দিনে রাশিয়া, চীন, ব্রাজিল, ভেনেজুয়েলা, সার্বিয়া, বেলারুশ, তানজানিয়া, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড, মরক্কো, তিউনিসিয়া, কাজাখস্তান, মালদ্বীপ, চিলি এবং আর্মেনিয়াসহ বিশ্বের ৩৮টি দেশে একযোগে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

বিশ্বব্যাপী আড়াই লক্ষাধিক অংশগ্রহণকারী “One Run, One Goal, One World” এই স্লোগানে একসঙ্গে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

টানা ২য়বারে মতো “ওয়ান রান বাংলাদেশ”-এর টাইটেল স্পন্সর ছুটি। আর এটি পাওয়ার্ড বাই দুরন্ত স্পোর্টস গ্যালারি।

দৌড় শেষে সকাল ৯টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের যুব আইকন ও স্পোর্টস প্যাট্রন, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। রাশিয়া ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতরাও অনুষ্ঠানে অংশ নেবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park