1. admin@weeklyprekkhapot.com : admin :
কূটনৈতিক সম্পর্ক জোরদারে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল : দূতাবাস - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কূটনৈতিক সম্পর্ক জোরদারে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল : দূতাবাস

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৫ বার পঠিত
কূটনৈতিক জোরদারে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল : দূতাবাস

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ, স্টেট ডিপার্টমেন্ট ও ইউএসএআইডি’র উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি মার্কিন প্রতিনিধিদল তিন দিনের সরকারি সফরে আজ ঢাকা এসেছে।
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দলটির সদস্যরা হলেন- মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাউবাচার, ইউএসএআইডি’র এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী প্রশাসক মাইকেল শিফার এবং মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী সেক্রেটারি (এসসিএ) আফরিন আখতার। মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ঢাকা সফর করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “তিন কর্মকর্তা বাংলাদেশ সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারের উপায়, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির লক্ষ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করবেন।” তারা এই সফরকালে যুব কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠক এবং মুক্ত ও অবাধ মিডিয়া বিকাশে নিযুক্ত ব্যক্তিদের সাথে বৈঠক করবেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে,“মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি এগিয়ে নিতে, মানবাধিকারকে সমর্থন করতে, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে, আন্তর্জাতিক হুমকি মোকাবিলায় আঞ্চলিক টেকসইয়ত্ব জোরদার ও অর্থনৈতিক সংস্কার প্রচারের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অংশীদারিত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন কর্মকর্তাদের বাংলাদেশ সফরে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও গভীর ও মজবুত হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তাদের (মার্কিন কর্মকর্তাদের) বাংলাদেশে (আগামী দিনগুলিতে) সফর দু’দেশের সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করবে।’’ মাহমুদ বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি পাঠিয়েছেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে তা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর, মার্কিন কর্মকর্তাদের এটাই প্রথম সফর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park