1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ২০ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী এক বিশেষ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)।

​বুধবার (২০ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পিটিআই বস্তি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস দল আজ সকাল ০৬:৩০ থেকে ০৭:০০ ঘটিকার মধ্যে পিটিআই বস্তি এলাকায় এই টাস্কফোর্স অভিযান চালায়।

অভিযানে ঘটনাস্থল থেকে হাতেনাতে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।মোসা: সেমি বেগম ওরফে পলি (৩৯)​স্বামী: মো: সাইফুল ইসলাম পিটিআই বস্তি (১৫ নং ওয়ার্ড, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা), থানা ও জেলা: চাঁপাইনবাবগঞ্জ।​তল্লাশি চালিয়ে ধৃত আসামীর হেফাজত থেকে নিম্নলিখিত অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয় হেরোইন: ০৩ (তিন) গ্রাম।​গাঁজা: ৬০ (ষাট) গ্রাম।
​
​এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park