1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ১৯ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমি মেলার উদ্বোধন করেন তারেক রহমান।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়।

মেলায় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ভূমি সেবা ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিকদের অবহিত করা হচ্ছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে এ মেলা। মেলায় ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, সকল ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক চারটি স্টল স্থাপন করা হয়েছে।

এসব স্টলের মাধ্যমে নামজারি, জমাখারিজ, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে। বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন কৃষক ও ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত থাকে। ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জটিলতা দূর করে সেবাকে জনবান্ধব করাই বর্তমান সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করা হয়। আয়োজকরা জানান, দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানার সরকারি স্বীকৃতি পাওয়া যায়। এছাড়া নাগরিকরা ২৪ ঘণ্টা ভূমি সেবা পেতে ১৬১২২ হটলাইনে যোগাযোগ করতে পারবেন। সারাদেশে ৮৯৩টি ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমেও সেবা প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এম এন ওয়াসিম ফিরোজ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, সদর উপজেলার ভূমি অফিসের কানুনগো মো. জাহাঙ্গীর হোসেন ও সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ শুকুরুদ্দীন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park