1. admin@weeklyprekkhapot.com : admin :
বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত
বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ১৭ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৭ মে) ভোর রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ বিলভাতিয়া বিওপির একটি চৌকস টহল দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টা ১০মিনিটে বিলভাতিয়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ নওশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। টহল দলটি সীমান্ত পিলার ১৯০/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের দৌলতবাড়ী গ্রামস্থ ভাতিয়া বিলে তল্লাশি অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।

​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

​তিনি জানান, আটককৃত এই বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপের ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park