1. admin@weeklyprekkhapot.com : admin :
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

।। ময়মনসিংহ প্রতিনিধি ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫৯ বার পঠিত
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ময়মনসিংহ, ১৪ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) কান্দিরপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল এবং সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, ফুটবলকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদানসহ নানা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।

তিনি জানান, দেশের ৬৪ জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে তৃণমূলের প্রতিভাবানদের পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব সরকার গ্রহণ করবে। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় খেলার মাঠ তৈরির কাজ চলমান রয়েছে।

শেষে প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে তিনি গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে প্রস্তাবিত স্টেডিয়ামের স্থান এবং গফরগাঁও উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park