1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু জব্দ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু জব্দ

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু জব্দ। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ১২ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
​চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
​
​মঙ্গলবার (১২ মে) রাত ১২টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। সীমান্ত শূন্য লাইন হতে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রাম থেকে এই গরুগুলো জব্দ করা হয়।​জব্দকৃত গরুর সংখ্যা: ০৪টি। ​আনুমানিক বাজার মূল্য: ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা।

​জব্দকৃত গরুগুলো ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে (Customs Office) জমা দেওয়া হয়েছে।​উল্লেখ্য যে, চলতি মে মাসেই ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে এ পর্যন্ত মোট ১২টি গরু জব্দ করেছে, যার সম্মিলিত বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
​
​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, “সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে গরু চোরাচালান বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা সীমান্তে তৎপরতা বৃদ্ধি করেছি। দুর্গম এলাকা ও নদী পথে অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park