1. admin@weeklyprekkhapot.com : admin :
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে 'ফারিয়া'র মানববন্ধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ‘ফারিয়া’র মানববন্ধন

।। জাহিদুল ইসলাম ।।
  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে 'ফারিয়া'র মানববন্ধন। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

গোদাগাড়ী (রাজশাহী), ১১ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ, আত্মসম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে রাজশাহীর গোদাগাড়ীতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ৯টায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) গোদাগাড়ী উপজেলা শাখার উদ্যোগে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে কর্মসূচি শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা ডাইংপাড়া মোড়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন গোদাগাড়ী উপজেলা ফারিয়ার সভাপতি আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা ফারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মামুনুর রশিদ, গোদাগাড়ী উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার এবং সাংগঠনিক সম্পাদক আজম আলী।

বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা কোনো দালাল নন; তারা উচ্চশিক্ষিত, দক্ষ এবং মেডিকেল বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষিত পেশাজীবী। দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চিকিৎসক, ফার্মাসিস্ট ও রোগীর মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করলেও তাদের পেশাগত মর্যাদা ও মৌলিক অধিকার এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি।

তারা অভিযোগ করেন, অধিকাংশ কোম্পানিতে নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। দীর্ঘ সময় কাজের পাশাপাশি মানসিক চাপ, বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণের চাপ এবং বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় প্রতিনিধিদের। অথচ শ্রম আইন অনুযায়ী প্রাপ্য অনেক সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত।

সমাবেশে বক্তারা সরকারি সব ছুটি ভোগের সুযোগ, দৈনিক সর্বোচ্চ ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ, নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা এবং ন্যায্য বেতন-ভাতা ও অন্যান্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির বিপুল সংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park