1. admin@weeklyprekkhapot.com : admin :
মুন্সীগঞ্জে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মুন্সীগঞ্জে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬৪ বার পঠিত
মুন্সীগঞ্জে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

মুন্সিগঞ্জ, ০৬ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মুন্সীগঞ্জ সদর উপজেলার শহর বাজারে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (০৬ মে) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় অংশ নেয়।

অভিযান চলাকালে বিপাশ স্টোরে দেখা যায়, ৯৫৫ টাকা নির্ধারিত মূল্যের পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ অপরাধে দোকানটির মালিক বিপাশ সাহাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, জিলানি স্টোরে গিয়ে দেখা যায়, ৩৯০ টাকা মূল্যের দুই লিটার সয়াবিন তেল ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ অভিযোগে দোকানটির মালিক মো. মাসুমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park