1. admin@weeklyprekkhapot.com : admin :
ডিমলা থানা পরিদর্শন করলেন এমপি আব্দুস সাত্তার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ডিমলা থানা পরিদর্শন করলেন এমপি আব্দুস সাত্তার

।। বাদশা সেকেন্দার ভুট্টো ।।
  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত
ডিমলা থানা পরিদর্শন করলেন এমপি আব্দুস সাত্তার। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ডিমলা (নীলফামারী), ০৬ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ অধ্যক্ষ আব্দুস সাত্তার গত মঙ্গলবার (০৫ মে) রাতে ডিমলা থানা পরিদর্শন ও মতবিনিময় করেছেন।

মতবিনিময় সভায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন এবং থানার সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

সভায় এমপি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান বাড়ানোই পুলিশের প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে তিনি পুলিশ সদস্যদের আরও আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান জানান।

এ সময় থানার ওসি শওকত এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং থানার ভবনটি থাকার কোয়াটার গুলি ঝুঁকিপূর্ণর মধ্যে রয়েছে দ্রুত সংস্কার এবং নতুন ভবনের বিষয় সম্পর্কে এমপিকে অবহিত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল,
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, (তদন্ত) ওসি দিবাকর অধিকারী ও পুলিশ সদস্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park