1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজশাহীতে ট্রাক চাপায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় ডাম্প ট্রাকে বিক্ষুব্ধ জনতার আগুন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজশাহীতে ট্রাক চাপায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় ডাম্প ট্রাকে বিক্ষুব্ধ জনতার আগুন

।। পাভেল ইসলাম মিমুল ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত
রাজশাহীতে ট্রাক চাপায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় ডাম্প ট্রাকে বিক্ষুব্ধ জনতার আগুন। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

পুঠিয়া (রাজশাহী), ০৫ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় আকরাম (৬০) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন দেয়।

মঙ্গলবার (০৫ মে) সকাল ৭টার দিকে বিড়ালদহ মাজারের দিকে এ ঘটনা ঘটে। এদিকে সংবাদ সংগ্রহ করতে যাওয়া
প্রতিবেদকের মোবাইল ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা।

‎নিহত আকরামের বাড়ি রাজশাহীর সরদা থানাপাড়া এলাকায়। পেশায় তিনি একজন দরজি। পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় তাঁর একটি টেইলারের দোকান রয়েছে।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে আকরাম নাস্তা খেয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ডাম্প ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং ঘাতক ডাম্প ট্রাকটিকে আটকে ফেলেন।
‎
‎​দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষ মহাসড়কে নেমে আসেন। বিক্ষুব্ধ জনতা এ সময় দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় ট্রাক দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উত্তেজিত জনতা পুলিশকে ঘটনাস্থলে আসতে বাধা দেয় এবং দীর্ঘক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখে।
‎
এদিকে ‎​পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয়দের রোষানলে পড়েন সাংবাদিকরা। এ সময় উত্তেজিত জনতা একজন সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে।
‎​
‎​খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে বাধার সম্মুখীন হলেও পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন।

এবিষয় জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতা আমাদের উপরও চড়াও হয়। পরে তারা কিছু দাবি জানান। তারমধ্যে দিনের বেলায় ওই এলাকায় কোনো ডাম্প ট্রাক চলতে দেওয়া যাবে না। সড়কে স্পিডব্রেকার বসাতে হবে। এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park