চাঁপাইনবাবগঞ্জ, ০৫ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ করা হয়।
গত সোমবার (০৪ মে) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন এর সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপশী আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।
এসময় প্রান্তিক ২০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক স্যার বিতরণ এর মাধ্যমে উদ্বোধন কার্যক্রম শুরু করে ৭৫০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ধারাবাহিকভাবে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে।
সদর উপজেলার সম্মেলন কক্ষে সর্বপ্রথম দেবীনগর ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ ১০ কেজি পটাশ ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পাওয়ার পরে কৃষকদের মাঝে ব্যপক উদ্দিপনা লক্ষ্য করা গেছে। আব্দুস সালাম নামে একজন কৃষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভালো ফলনের আশায় সরকারি বীজ ও রাসায়নিক সারের জন্য এসেছি, আশা করছি বীজ বপনের মাধ্যমে আমরা জমিতে ভালো ফলনে সক্ষম হব।