1. admin@weeklyprekkhapot.com : admin :
ডিমলায় শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ডিমলায় শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

।। বাদশা সেকেন্দার ভুট্টো ।।
  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত
ডিমলায় শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ডিমলা (নীলফামারী), ০১ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
“দুনিয়ার মজদুর, এক হও এক হও” এই স্লোগান কে সামনে রেখে ডিমলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা মে) সকালে ডিমলা শ্রমিক ঐক্য পরিষদ ডিমলা উপজেলা শাখার আয়োজনে উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা বিজয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডিমলা শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক, আমিনুরজ্জামান গাজী সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব, বাবু উৎপল কান্তি সিং, শ্রমিক নেতা মাহবুব ইসলাম,শহিদুল ইসলাম, আশিকুর রহমান লেনিন, আব্দুর রশিদ, শাকিল প্রধান, সহিদার রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যই বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক উন্নয়ন,শিল্প-কারখানা ও অবকাঠামো নির্মাণে শ্রমিকদের অবদান অপরিসীম সকল শ্রমিককে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার দরকার।

এসময় সার্বিক তত্ত্বাবধানে শ্রমিকনেত হাবিবুর রহমান খান লোহানী শ্রমিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মাহবুব বলেন শ্রমিক নেতা মাহবুব বলেন এই সংগঠনটি ডিমলায় ১৯৯৩ সালে স্থাপিত হয় এখানে বর্তমান ১৬ টি শ্রমিক সংগঠন জড়িত আছে।

বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শ্রমিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park