1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে খাল পুনঃখনন কাজের উদ্বোধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

।। মো: হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পঠিত
সিরাজদিখানে খাল পুনঃখনন কাজের উদ্বোধন। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

মুন্সিগঞ্জ, ২৫ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির আওতায় রশুনিয়া খালের দানিয়াপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ১.২০০ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার রগুনিয়া ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুলাহ্।

এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা কর্মীরা।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি (EGPP) কর্মসূচির আওতায় এ খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। রশুনিয়া খালের দানিয়াপাড়া ব্রিজের পূর্ব পার্শ্ব থেকে মোতার জাহান বাড়ির দক্ষিণ পার্শ্ব পর্যন্ত প্রায় ১.২০০ কিলোমিটার এলাকাজুড়ে এই কাজ পরিচালিত হবে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, সিরাজদিখান-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টিতেও এ প্রকল্প ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park