1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানের বালুচর ইউনিয়ন মাটি খেকোদের কবলে; রাতের আধারে কাটা হচ্ছে ফসলি জমির মাটি! - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানের বালুচর ইউনিয়ন মাটি খেকোদের কবলে; রাতের আধারে কাটা হচ্ছে ফসলি জমির মাটি!

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৫০ বার পঠিত
সিরাজদীখানের বালুচর ইউনিয়ন মাটি খেকোদের কবলে; রাতের আধারে কাটা হচ্ছে ফসলি জমির মাটি! (ছবি : প্রেক্ষাপট ডটকম)

মুন্সীগঞ্জ, ২৩ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বালুচর ইউনিয়নের চান্দেরচর এলাকায়, চান্দেরচর মৌজায় রাতের আধারে অবাধে ফসলি জমির মাটি কাটছে একটি চক্র। ভেকু দিয়ে বিশাল আকাড়ে গর্ত করে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে উর্বরতা হারাচ্ছে জমিগুলো।

প্রশাসনের দাবি, অবৈধভাবে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এর পরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রত্যন্ত গ্রামে জমির মাটি কাটা হচ্ছে।

মাটি ব্যবসায়ী চক্রের সদস্যরা জমির মালিকদের নানান প্রলোভন দেখিয়ে ভেকু দিয়ে মাটি তুলছেন। অল্প দামে মাটি কিনে বিভিন্ন এলাকায় বিক্রি করছে। এতে তারা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি।

প্রতিবছরের ন্যায় এবারও মাটি কাটা চক্রের ইসরাফিল ও কালাইচান মাতবর উপজেলার বালুচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চান্দেরচর মৌজার ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে। প্রতিদিন রাত ১০টা থেকে শুরু করে ভোর ৫টা পর্যন্ত চলে ফসলি জমির মাটি কাটার তান্ডব।

স্থানীয়রা জানান, চান্দেরচর গ্রামের ইসরাফিল ও কালাইচান মাতবরের প্রভাব থাকার কারনে বাধা দেওয়ার কিংবা তাদের নাম বলতেও কেউ সাহস পায়না।

অভিযোগ অস্বীকার করে কালাইচান মাতবর বলেন, মাটি আমি কাটি না ইসরাফিল কাটে।

অভিযুক্ত ইসরাফিল এর নিক জানতে চাইলে তিনি বলেন, আমি মাটি কাটার সাখে জড়িত নই, অন্যরা কাটে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় নারী ভিতী প্রকাশ করে বলেন, এলাকায় ইসরাফিল এবং কালাইচান মাতবর এতই শক্তিশালী তাদের বিরুদ্ধে কথা বললেই বাড়ী-ঘরে হামলা চালাবে।

বালুচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেকচান সজিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বার বার বাধা দিয়েছি, ফসলি জমি কাটা বন্ধ করতে পারছিনা। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া বন্ধ করা সম্ভব না।

বালুচর ইউপি চেয়ারম্যান মো. আওলাদ হোসেন জানান, মাটি কাটার সাথে জড়িতদের আমি একাধিক বার নিষেধ করেছিলাম কিন্তু এখন কাটে কিনা আমার জানা নেই। এ ব্যাপারে প্রশাসন উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করবো।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র জানান, সবাইকে সচেতন হতে হবে। ফসলি জমির মাটি কাটলে জমির উর্বরতা কমে যায়, ফসল উৎপাদনে ব্যাহত হয়। এছাড়া ফসলি জমির ওপর সরকারের যে নির্দেশনা আছে তারও বাধাগ্রস্ত হয়।

সিরাজদীখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন বলেন, কয়েকদিন হয়েছে আমি এখানে যোগদান করেছি। বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park