1. admin@weeklyprekkhapot.com : admin :
সংগ্রাম থেকে সংসদে; সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন শাম্মী আক্তার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সংগ্রাম থেকে সংসদে; সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন শাম্মী আক্তার

।। মহিবুর তালুকদার শিবলু ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত
সংগ্রাম থেকে সংসদে; সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন শাম্মী আক্তার। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চুনারুঘাট, ২১ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন লাভ করেছেন চুনারুঘাটের তৃণমূল থেকে উঠে আসা নেত্রী শাম্মী আক্তার।

গতকাল সোমবার (২০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শাম্মী আক্তার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেত্রী এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সহসম্পাদক ও দলের মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জেলার সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া নবম জাতীয় সংসদেও তিনি সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।

দলের দুঃসময়ে জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে সক্রিয় থাকার কারণে তিনি নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার এই মনোনয়নকে তৃণমূল রাজনীতির একটি বড় অর্জন হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।

দলের সিনিয়র নেতারা আশা করছেন, শাম্মী আক্তারের অভিজ্ঞতা ও নেতৃত্বে নারীর রাজনৈতিক অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park