1. admin@weeklyprekkhapot.com : admin :
কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা; ১১টি মামলায় অর্থদণ্ড - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা; ১১টি মামলায় অর্থদণ্ড

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত
কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা; ১১টি মামলায় অর্থদণ্ড। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চট্টগ্রাম, ১৯ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
নৌপরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেইফটি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) রোকসানা খাইরুন নেছার নেতৃত্বে রোববার (১৯ এপ্রিল) চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

অভিযানকালে মোট ১২টি জাহাজ পরিদর্শন করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ১১টি নৌযানের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে অর্থদণ্ড প্রদান করা হয়। কোনো ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়নি।

অভিযানে অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ এর ৩৩, ৫৪ক, ৫৬ ও ৬৬ ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক ওয়াহিদুর রহমান এবং মোহাম্মদ আমিন উদ্দিন।

এসময় সহযোগিতায় ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মচারীগণ, নৌ-পুলিশের ২ জন সদস্য এবং কোস্ট গার্ডের ১১ জন সদস্য।

অভিযানকালে কোনো ট্যাঙ্কার বা লাইটার জাহাজে তেল মজুতের প্রমাণ পাওয়া যায়নি। ৎ

এছাড়া ঘাটসমূহে মালামাল আনলোডিং কার্যক্রম স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি।

নৌপথে শৃঙ্খলা, নিরাপত্তা ও আইনানুগ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park