1. admin@weeklyprekkhapot.com : admin :
নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত
নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
বর্তমান সরকারের ক্ষমতায় আসার দুই মাস পূর্ণতার উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘সরকারের দুই মাস; প্রত্যাশা ও প্রাপ্তি’ শিরোনামে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে বক্তারা সরকারের বহুমুখী উন্নয়নকাজ, স্বচ্ছতা-জবাবদিহিতা এবং ভবিষ্যৎ পথচলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে একটি আধুনিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের আস্থা অর্জন সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসিফ মিজান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক নির্বাচনী ওয়াদা পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তাঁর ডায়নামিক নেতৃত্বে সরকারের কার্যক্রম দৃশ্যমান হয়েছে এবং মানুষ রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সুফল পেতে শুরু করেছে।

নির্যাতিতদের জন্য ডাটাবেজ ও স্বীকৃতির দাবি বিগত ১৭ বছরের রাজনৈতিক নির্যাতনের প্রেক্ষাপট টেনে ড. মিজান বলেন, জুলুম, নির্যাতন, হামলা ও মামলার শিকার যারা হয়েছেন, তাদের জন্য সরকারের সঠিক তথ্যভাণ্ডার বা ডাটাবেজ জরুরি। ত্যাগ স্বীকারকারীদের অবদান মূল্যায়ন করে রাষ্ট্রীয় স্বীকৃতি বা ফিডব্যাক নিশ্চিত করতে হবে।

জিয়াউর রহমানের স্মৃতি ও সরকারের বিদায়ের প্রত্যাশা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান স্বল্প শাসনকালে অসামান্য অবদান রেখে বিশ্ববাসীর হৃদয় জয় করেছেন। বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে, তা দেশবাসী ও আল্লাহ নির্ধারণ করবেন। তবে আমার প্রত্যাশা- বিদায় যেন রাজসিক হয়, দুই যুগ বা দুইশ বছর পরই হোক, জনগণের অকৃত্রিম ভালোবাসা নিয়ে যেন তারা যান।

অন্যান্য অংশগ্রহণকারী ও আলোচনা প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুল লতিফ মাসুম। সেমিনারে সভাপতিত্ব করেন ন্যাশনাল রিসার্চ পার্টি সেলের চেয়ারম্যান ড. গাজী মিজানুর রহমান। অন্যান্য বক্তা- জনাব শরীফ হোসেন, প্রফ. ড. সৈয়দ শামসুদ্দোহা, প্রফ. ড. শাহাবুদ্দীন, প্রফ. গোলাম রাব্বি, নায়েমের পরিচালক আতিকুল ইসলাম পাঠানসহ অ্যাডভোকেট আব্দুস সাল্লাম, ফরিদ হোসেন, ফাতেমা তাসনিম প্রমুখ তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

এই আলোচনা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবশ পুনরুদ্ধারে নির্যাতিতদের পুনর্বাসন ও জনগণের আস্থা ধরে রাখার গুরুত্ব তুলে ধরে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park