1. admin@weeklyprekkhapot.com : admin :
গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

।। জাহিদুল ইসলাম ।।
  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পঠিত
গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

গোদাগাড়ী (রাজশাহী), ১৮ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। ফগার ও স্প্রে মেশিন ব্যবহার করে মশা নিধনের পাশাপাশি ড্রেন পরিষ্কার কার্যক্রমও জোরদার করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুস সাদাত রত্নের নির্দেশনায় ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়। ২নং ওয়ার্ডের মহিশালবাড়ী এলাকার সড়কসংলগ্ন ড্রেন থেকে দীর্ঘদিনের জমে থাকা ময়লা, পলিথিন ও কাদা অপসারণ করা হয়। একই দিনে ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকার সামনের ড্রেনও পরিষ্কার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না থাকায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এতে এলাকায় দুর্গন্ধ ও মশার উপদ্রব বেড়ে গিয়ে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পায়।

পৌরসভার স্যানিটারি ও ফুড সেফটি ইন্সপেক্টর মোঃ সেমাজুল হক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সবাইকে সচেতন হতে হবে এবং পরিচ্ছন্নতা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park