1. admin@weeklyprekkhapot.com : admin :
‎পাঁচবিবিতে 'মধ্য মালঞ্চা মসজিদ'র উন্নয়নে মেয়র প্রার্থী শামীমের অনুদান প্রদান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

‎পাঁচবিবিতে ‘মধ্য মালঞ্চা মসজিদ’র উন্নয়নে মেয়র প্রার্থী শামীমের অনুদান প্রদান

।। ‎দেলোয়ার হোসেন ।।
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পঠিত
‎পাঁচবিবিতে 'মধ্য মালঞ্চা মসজিদ'র উন্নয়নে মেয়র প্রার্থী শামীমের অনুদান প্রদান। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

পাঁচবিবি (জয়পুরহাট), ১৭ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
‎পাঁচবিবি পৌরসভার মসজিদগুলোর উন্নয়নে একের পর এক কাজ করে যাচ্ছেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।

তিনি দরিদ্র মেধাবী ছাত্র, কন্যা দায়গ্রস্ত পিতাকে আর্থিক সহায়তা প্রদান ছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করে ইতিমধ্যে জনতার মেয়রে পরিণত হয়েছেন। পেয়েছেন মানুষের অফুরন্ত ভালোবাসা।

‎মসজিদগুলোর উন্নয়নে ধারাবাহিক দান কার্যক্রমের অংশ হিসাবে শুক্রবার (১৭ এপ্রিল) জুম্মার নামাজের সময় তিনি পৌরসভার ৪ নং ওয়ার্ডের মালঞ্চা মধ্যপাড়া বাইতুর রাহবার জামে মসজিদে যান এবং সেখানে তিনি জুম্মার নামাজ আদায় করেন।

এরপর তিনি নির্মানাধীন মসজিদের উন্নয়নের নানা দিক খোঁজখবর নেন। পরে তিনি নির্মানাধীন মসজিদের সিঁড়ি নির্মাণকল্পে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন মন্ডল ও সেক্রেটারি মোঃ তাইমুস সেলিম মুক্তারের হাতে।

‎এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহাদাৎ হোসেন মুকুল ও মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি মোঃ মাসুদ পারভেজ রানাসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।

‎স্থানীয় মুসল্লিরা এই দানকে স্বাগত জানিয়ে দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎অনুদান প্রদানকালে শামীম হোসেন মন্ডল বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তিনি সবসময় পাশে থাকতে চান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখবেন।

‎শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোঃ হাবিবুর রহমান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park