1. admin@weeklyprekkhapot.com : admin :
​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পঠিত
​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

​চাঁপাইনবাবগঞ্জ, ১৬ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
​চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে বক্তারা দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
​
​প্রধান অতিথি হিসেবে মারুফ আফজাল রাজন, উপজেলা নির্বাহী অফিসার (সদর), চাপাইনবাবগঞ্জ উপস্থিত ছিলেন।

​বিশেষ অতিথি হিসেবে আলহাজ্ব মো: হাসানুল মবিন, সাবেক প্রধান শিক্ষক, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়।
​ড. মো: কামরুল আহসান, ​ড. মো: আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি​ সভাপতিত্ব ও সঞ্চালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসলাম কবীর।
​
​প্রধান অতিথির বক্তব্যে মারুফ আফজাল রাজন বলেন, এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সততা, নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানসম্মত শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিদ্যালয়ের কনিষ্ঠ শিক্ষার্থীরা তাদের বড় ভাই-বোনদের ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে বিদায় জানায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park