1. admin@weeklyprekkhapot.com : admin :
নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিবের যোগদান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিবের যোগদান

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পঠিত
নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিবের যোগদান। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে জাকারিয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা।

জাকারিয়া ৩০ মার্চ ২০২৬ তারিখে সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১২ এপ্রিল ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে নৌপরিবহন মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়নের জন্য প্রজ্ঞাপন জারি করে।

দীর্ঘ কর্মজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ এ সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, উপপরিচালক (স্থানীয় সরকার) এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জাকারিয়ার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণ নৌপরিবহন খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park