1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে ’এম এম হক আইডিয়াল স্কুল'র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে ’এম এম হক আইডিয়াল স্কুল’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

।। ​মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে ’এম এম হক আইডিয়াল স্কুল'র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ১৫ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
​চাঁপাইনবাবগঞ্জের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) অপরাহ্নে স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ আব্দুল্লাহ আল মামুন (ব্যবস্থাপনা পরিচালক, মোজাম্মেল অটো রাইস মিলস লিমিটেড), মোঃ জোবেদ আলী (জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ)।
​
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এম এম হক আইডিয়াল স্কুলের সভাপতি ও মোজাম্মেল অটো রাইস মিলস লিমিটেডের চেয়ারম্যান জনাব মোঃ হারুন অর রশিদ।
​
পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্কুলের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’। শিক্ষার্থীদের প্রাণবন্ত অভিনয়ে গম্ভীরা পরিবেশনাটি উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
​
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

​প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এম এম হক আইডিয়াল স্কুল তাদের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রশংসনীয় ভূমিকা রাখছে।

​অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park