1. admin@weeklyprekkhapot.com : admin :
একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানালেন ঢাদসিক মেয়র - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানালেন ঢাদসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৬ বার পঠিত
একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানালেন ঢাদসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক:
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২১ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনার বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মাতৃভাষার অধিকার আদায়ে প্রাণ বলিদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাঞ্জলি জানান ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস।
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, করপোরেশনের সংরক্ষিত আসন-০৬ এর কাউন্সিলর নারগীস মাহতাব এবং সংরক্ষিত আসন-০৭ এর কাউন্সিলর শিরিন গাফ্ফার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে আজ রাত ১২টা ১ মিনিটে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ আবুল বরকত, আব্দুল জব্বার ও শফিউর রহমান এবং শহীদ মিনারের নকশাকার শিল্পী হামিদুর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে ঢাদসিক এর অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীরের নেতৃত্বে অঞ্চলের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ভাষা শহিদদের প্রতি আজিমপুর কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park