1. admin@weeklyprekkhapot.com : admin :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের এমপির লিফলেট বিতরণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের এমপির লিফলেট বিতরণ

।। বাদশা সেকেন্দার ভুট্টো ।।
  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পঠিত
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের এমপির লিফলেট বিতরণ। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ডিমলা (নীলফামারী), ১২ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গণভোট ক্ষমতা ও মর্যাদা রক্ষার বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী ডিমলায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর এবং ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ডিমলা বাবুর হাট বাজারের দোকান, রাস্তার পথচারীসহ নিজপড়া নাউতারা ও বিভিন্ন মোড়ে এ কর্মসূচি চালান।

এসময় লিফলেট বিতরণে অংশ নেন উপজেলা জামায়াত ইসলামী আমীর অধ্যাপক মজিবুর রহমান, নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোরুজ্জামান বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা।

শঠিবাড়ী মোড় থেকে শুরু হয়ে বিজয় চত্বর পর্যন্ত রাস্তার দুই ধারের দোকানপাট ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, গণভোট বাস্তবায়নে জনগণ তাদের ভোট গত ১২ ফেরুয়ারী-২০২৬ এর নির্বাচনে জনগন একই তফসিলের অধীনে জাতীয় সংসদ এর সংবিধান সংস্কার পরিষদ রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাশ্লীল সরকারি দল বিএনপি সেই রায় মানছে না।

অবিলম্বে গণভোটের ফল বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান এবং সতর্ক করে তিনি বলেন, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন কর্মসূচি সারাদেশে ঘোষণা করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park