1. admin@weeklyprekkhapot.com : admin :
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

।। উজ্জ্বল রায় ।।
  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পঠিত
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

নড়াইল, ১২ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ের সাথে জড়িত সৈয়দ উজির আলী (৪৩) ও মোঃ মাসুম বিল্লাহ (৪০) নামের দুইজন মাদক কারবারিকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত উজির আলী নড়াইল সদর থানাধীন তালতলা গ্রামের মৃত হেমায়েত আলীর ছেলে ও মোঃ মাসুম বিল্লাহ একই গ্রামের মোঃ ছানোয়ার হোসেনের ছেলে।

শনিবার (১১ এপ্রিল) নড়াইল জেলার সদর থানাধীন ১১নং বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের মামুনের বসত বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করে।

এসময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park