1. admin@weeklyprekkhapot.com : admin :
নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক; উপজেলা বিএনপি পরিবারের ফুলেল শুভেচ্ছা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক; উপজেলা বিএনপি পরিবারের ফুলেল শুভেচ্ছা

।। বাদশা সেকেন্দার ভুট্টো ।।
  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পঠিত
নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক; উপজেলা বিএনপি পরিবারের ফুলেল শুভেচ্ছা। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ডিমলা (নীলফামারী), ১১ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ডিমলায় আগমনে শনিবার (১১ এপ্রিল) ‘ডিমলা ডাক বাংলো’য় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এসময় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত জেলা প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম তার দায়িত্ব পালনের মাধ্যমে নীলফামারী জেলা পরিষদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নেতৃবৃন্দরা জানান, তার নেতৃত্বে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ জনগণ এর সুফল ভোগ করবে।

নবনিযুক্ত প্রশাসক এ সময় শুভেচ্ছা জানানোয় ডিমলা উপজেলা বিএনপি পরিবারের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, জেলার উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park