1. admin@weeklyprekkhapot.com : admin :
‎পাঁচবিবিতে মসজিদে এসি দান করলেন মেয়র প্রার্থী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

‎পাঁচবিবিতে মসজিদে এসি দান করলেন মেয়র প্রার্থী

।। ‎দেলোয়ার হোসেন ।।
  • আপডেট সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পঠিত
‎পাঁচবিবিতে মসজিদে এসি দান করলেন মেয়র প্রার্থী। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

পাঁচবিবি (জয়পুরহাট), ১০ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
‘যে করে মসজিদে দান, তার সম্মান চির অম্লান ইহকাল ও পরকালে’ বললেন দমদমা মাস্টারপাড়ার মহল্লাবাসীরা।

‎পাঁচবিবি পৌরসভার মসজিদগুলোর উন্নয়নে ধারাবাহিক দান কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (১০ এপ্রিল) জুম্মার নামাজের সময় জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল পৌরসভার দমদমা মাস্টারপাড়া মহল্লার ৫নং ওয়ার্ডের বায়তুল আমান জামে মসজিদে যান এবং সেখানে তিনি জুম্মার নামাজ আদায় করেন।

এরপর তিনি নির্মানাধীন মসজিদের উন্নয়নের খোঁজখবর নেন। পরে গরমের দিনে মুসল্লিদের কষ্টের কথা চিন্তা করে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে ২টি এসি কেনার জন্য নগদ ১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন ও সেক্রেটারি মোঃ আবু তালেব শাহর হাতে।

‎এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহাদাৎ হোসেন মুকুল ও মসজিদ কমিটির সদস্য সাজুসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।

‎স্থানীয় মুসল্লিরা এই দানকে স্বাগত জানিয়ে দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎অনুদান প্রদানকালে শামীম হোসেন মন্ডল বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তিনি সবসময় পাশে থাকতে চান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখবেন।

‎শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মোঃ নুরনবী হোসেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park