1. admin@weeklyprekkhapot.com : admin :
নড়াইলে ৩ বছরের শিশুকে হত্যার অভিযোগে মা আটক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নড়াইলে ৩ বছরের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

।। উজ্জ্বল রায় ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পঠিত
নড়াইলে ৩ বছরের শিশুকে হত্যার অভিযোগে মা আটক। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

নড়াইল, ০৯ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
নড়াইল সদর উপজেলায় তবাসসুম নামে তিন মাস বয়সী এক কন্যা শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা আরিফার বিরুদ্ধে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর মা আরিফা বেগমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তাবাসসুমের বাবার বাড়ি নড়াইল সদর উপজেলার আড়ংগাছা গ্রামে। সে ওই গ্রামের প্রবাসী মানিক চান মোল্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে আলোকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনকে উপজেলার আড়ংগাছা গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্যা বিয়ে করেন। সন্তান জন্মের পর তিনি শ্বশুর বাড়িতেই ছিলেন। গত কয়েকদিন আগে আরিফা বেগম তার মেয়ে তাবাসসুমকে নিয়ে একই উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়ায় বাবার বাড়িতে বেড়াতে আসেন।

পরে বৃহস্পতিবার সকালে এলাকায় খবর ছড়িয়ে পড়ে আরিফা তার মেয়ে তাবাসসুমকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে নিহতের মা আরিফাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

নিহত শিশু তাবাসসুমের চাচা শামিম মোল্যা বলেন, গতকাল আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন দিয়ে জানায় আজ ওরা বাড়িতে যাবে। কিন্তু আজ ভোর সকালে আলোকদিয়া থেকে ফোন দিয়ে জানায় আপনার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার গলার দুইপাশে দাগ দেখতে পাই।

নড়াইল সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর মা আরিফাকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park