1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজশাহীতে তেল বিক্রির অনিয়মে ‘মতিউর পেট্রোল পাম্প’কে জরিমানা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজশাহীতে তেল বিক্রির অনিয়মে ‘মতিউর পেট্রোল পাম্প’কে জরিমানা

।। পাভেল ইসলাম মিমুল ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পঠিত
রাজশাহীতে তেল বিক্রির অনিয়মে ‘মতিউর পেট্রোল পাম্প’কে জরিমানা। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

রাজশাহী, ০৯ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না রাখা এবং গ্রাহকদের বিক্রয় রশিদ না দেওয়ার অভিযোগে রাজশাহীর পবা উপজেলায় একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে পবা উপজেলার দারুশা কর্ণহারে অবস্থিত মতিউর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান সাংবাদিকদের জানান, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে সম্প্রতি সরকার পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।

তিনি জানান, মনিটরিংয়ের সময় পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। পাম্প কর্তৃপক্ষ কোনো ধরনের অনুমোদন ছাড়াই তেল বিক্রি করছিল। এছাড়া গ্রাহকদের তেল বিক্রির বিপরীতে বাধ্যতামূলক রশিদ দেওয়া হচ্ছিল না এবং এ সংক্রান্ত কোনো নথিও তারা দেখাতে পারেনি।

তিনি আরও জানান, পাম্পে তেলের মজুত সংক্রান্ত যে হিসাব দেখানো হচ্ছিল, তা যাচাই করার মতো কোনো কার্যকর ব্যবস্থা সেখানে ছিল না। এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী পাম্পটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রশাসনের মনিটরিং কর্মকর্তা, র‍্যাব-৫ এর সদস্য এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park