1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ নারী গ্রেপ্তার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ নারী গ্রেপ্তার

।। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ নারী গ্রেপ্তার। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ০৭ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাবিনা বেগম (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এবং এসআই (নিরস্ত্র) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদর মডেল থানার পৌরসভার দুর্গাপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় বাইতুন নূর জামে মসজিদের দক্ষিণ পাশের একটি কাঁচা রাস্তা থেকে সাবিনা বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাবিনা বেগম সদর উপজেলার উপর রাজারামপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park