1. admin@weeklyprekkhapot.com : admin :
পুবাইলে বিজিবি ও প্রশাসনের যৌথ অভিযানে মজুদকৃত ৮৫১ লিটার ডিজেল উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পুবাইলে বিজিবি ও প্রশাসনের যৌথ অভিযানে মজুদকৃত ৮৫১ লিটার ডিজেল উদ্ধার

।। গাজীপুর প্রতিনিধি ।।
  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পঠিত
পুবাইলে বিজিবি ও প্রশাসনের যৌথ অভিযানে মজুদকৃত ৮৫১ লিটার ডিজেল উদ্ধার। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

গাজীপুর, ০১ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর একটি আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০১ এপ্রিল) আনুমানিক ১২টায় একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাজীপুরের পুবাইলে অবস্থিত ‘মেসার্স তুরাগ ফিলিং স্টেশন’ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বর্ণিত ফিলিং স্টেশন থেক অবৈধভাবে মজুদকৃত ৮৫১ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

এসময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে উক্ত ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মাসুদ আল ফেরদৌস জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park