1. admin@weeklyprekkhapot.com : admin :
বিএনইজি ও যায় সময়'র উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিএনইজি ও যায় সময়’র উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত

।। বাদল চৌধুরী ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পঠিত
বিএনইজি ও যায় সময়'র উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ২৬ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর চৌধুরী পাড়ার মালিবাগে বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি) ও যায় সময়ের উদ্যোগে নিজ কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠানে বিএনইজির সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক একুশে বাণীর সাবেক সম্পাদক আশরাফ সরকার, যায় সময়ের সম্পাদক খালেক খান, কলামিস্ট মতিউর রহমান, সপ্তাহের শেষ দিনের বার্তা সম্পাদক আনিসুর রহমান মোল্লা।

এসময় বক্তারা বলেন, ২৬ মার্চ আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠার দিন। এদিনকে আমরা মনে প্রাণে ধারণ করি।

তারা বলেন, যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই উদ্দেশ্য ও লক্ষ্যে আমরা পৌঁছাতে পারছি কিনা তা সকলের ভেবে দেখা উচিত।

বক্তারা আরও বলেন, এদেশের কিছু লোক ঘুষ, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের সাথে জড়িয়ে পড়ছে এদের কারণে স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে বাধাগ্রস্ত হচ্ছে। সময় হয়েছে এসব দেশদ্রোহী বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা।

তারা বলেন, বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

সভা শেষে বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের সকলের জন্য দোয়া করা হয়।

এসময় বিএনইজি ও যায় সময়ের সাংবাদিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park