মোঃ জাহাঙ্গীর আলম:
ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই(নিঃ)/ শাহাবুর আলম ও সঙ্গীয় ফোর্স সহ সোমবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) তারিখ ব্রাহ্মণপাড়া থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন ১নং মাধবপুর ইউপিস্থ মাধবপুর বাজার সাকিনে কুমিল্লা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে ১টি পিকআপ গাড়ি হতে ৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। ওয়াহিদুন নবী(২৭), পিতা-মোঃ মোসলেম উদ্দিন, সাং-মাধবপুর (দক্ষিণপাড়া), থানা- ব্রাহ্মনপাড়া, ২। মোঃ তপন মিয়া(১৯), পিতা-মোঃ কানু মিয়া, সাং-মাধবপুর, পোঃ-মাধবপুর, ১নং মাধবপুর ইউপি, উপজেলা/থানা- ব্রাহ্মনপাড়া, কুমিল্লাদেরকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় ব্রাহ্মনপাড়া থানার মামলা নং-২৩, তারিখ- ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, তারিখ- ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ তে মামলা রুজু করা হয়।