1. admin@weeklyprekkhapot.com : admin :
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তথ্যমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তথ্যমন্ত্রী

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পঠিত
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তথ্যমন্ত্রী। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ২১ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ তাঁর নিজ এলাকা বরিশালের গৌরনদী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে তথ্যমন্ত্রী উপস্থিত মুসল্লি ও স্থানীয় সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park