1. admin@weeklyprekkhapot.com : admin :
এশিয়া কাপ খেলতে রাতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ আরচ্যারী দল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

এশিয়া কাপ খেলতে রাতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ আরচ্যারী দল

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৫১ বার পঠিত

ঢাকা, ২০ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১ এবং ওয়ার্ল্ড আরচ্যারী প্যারা সিরিজে অংশ নিতে আজ রাতে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচ্যারী দল।

আগামী ২১-২৮ মার্চ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট ও ৩১ মার্চ-৫ এপ্রিল ওয়ার্ল্ড আরচ্যারী প্যারা সিরিজ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে।

রিকার্ভ ও কম্পাউন্ড উভয় ইভেন্টে বাংলাদেশ পুরুষ ও নারী দল অংশ নিবে।

বাংলাদেশ দল :

রিকার্ভ পুরুষ আরচ্যার :

রামকৃষ্ণ সাহা, মো: রাকিব মিয়া ও আব্দুর রহমান আলিফ

রিকার্ভ মহিলা আরচ্যার :

সোনালী রায়

কম্পাউন্ড পুরুষ আরচ্যার :

ঐশ্বর্য্য রহমান, নেওয়াজ আহমেদ রাকিব ও হিমু বাছাড় কমপাউন্ড মহিলা আরচ্যার

মোসা: কুলছুম আক্তার মনি, জোমা আক্তার (প্যারা আরচ্যার) ও বন্যা আক্তার

প্রশিক্ষক ও ম্যানেজার : মো: নূরে আলম, মো: ইমদাদুল হক মিলন ও মার্টিন ফ্রেডরিক।

বাংলাদেশ আরচ্যারী দল ৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইভেন্টগুলো হলো : রিকার্ভ পুরুষ একক ইভেন্ট, রিকার্ভ মহিলা একক ইভেন্ট, রিকার্ভ পুরুষ দলগত ইভেন্ট, রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ একক ইভেন্ট, কম্পাউন্ড মহিলা একক ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্ট, কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্ট ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্ট।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park