1. admin@weeklyprekkhapot.com : admin :
বঙ্গবন্ধুর কন্যা দেশে ফেরার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস নিরাপদ হয় : নৌপরিবহন প্রতিমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

বঙ্গবন্ধুর কন্যা দেশে ফেরার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস নিরাপদ হয় : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৭ বার পঠিত
বঙ্গবন্ধুর কন্যা দেশে ফেরার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস নিরাপদ হয় : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস সবকিছু অপরাধীদের হাতে তুলে দেওয়া হয়। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফেরার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস নিরাপদ হয়। বাংলা একাডেমির প্রতি প্রধানমন্ত্রীর টান অনেক। তিনি ২১ বার বাংলা একাডেমীর বইমেলা উদ্বোধন করেছেন। অনেকেই সরকারের আসবেন যাবেন। বঙ্গবন্ধুর পর বাংলা একাডেমির প্রতি এরকম ভালোবাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কারো মধ্যে দেখিনি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী নতুন প্রজন্মের কাছ থেকে যেন হারিয়ে না যায় সেজন্য পদক্ষেপ নিতে হবে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রচনা, কবিতা, সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে-তাহলে জন্মভূমি ও দেশ নিরাপদ থাকবে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) প্রতিমন্ত্রী ঢাকায় বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্ত মঞ্চে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশত উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা জন্মশতবর্ষ উদযাপন উদ্বোধন করেন।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাংলা একাডেমীর পরিচালক ড. শাহাদাত হোসেন নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি আসলাম সানি, সাতকর্ণী ঘোষ, অবনী বাবু, ড. তপন বাগচী, শিহাব শাহরিয়ার।
উল্লেখ্য, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ১৯২৪ সালে বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৮ সালে পশ্চিমবঙ্গে ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি একাধারে কবি ও গল্পকার। তিনি একজন ভারতীয় বাঙালী কবি। তিনি আধুনিক বাংলা কবিদের অন্যতম। ‘উলঙ্গ রাজা’ তাঁর অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থ লেখার জন্য তিনি ১৯৭৪ সালে সাহিত্য একাডেমী পুরস্কার লাভ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park