1. admin@weeklyprekkhapot.com : admin :
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে : তথ্যমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে : তথ্যমন্ত্রী

।। বরিশাল প্রতিনিধি ।।
  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পঠিত
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে : তথ্যমন্ত্রী। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

বরিশাল, ১৬ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার ক্ষমতায় আসার পূর্বে যেসব প্রতিশ্রুতি জনগণকে দিয়েছে ভোটারদের হাত থেকে কালির দাগ মুছে যাওয়ার আগেই তা ধাপে ধাপে বাস্তবায়নের কাজ শুরু করেছে। তারমধ্যে দেশব্যাপী আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি অন্যতম। আজ সারাদেশে ৫৪টি জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হবে উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের সাথে যারা জড়িত তারা যদি কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশব্যাপী নদী-নালা,খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়নের অংশ হিসেবে বরিশাল জেলার গৌড়নদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর মৌজায় ‘কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কাজের উদ্বোধন’ উপলক্ষে কুতুবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী খাল খনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রকল্প দেশে সবুজের বিপ্লব ঘটাবে। এতে করে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি নির্ভরতা হ্রাস পাবে। এসময় তিনি আগামী পাঁচ বছরের মধ্যে গৌড়নদীতে ১২০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন করা হবে বলে জানান। তবে প্রাথমিকভাবে ৫ কিলোমিটার খালের ২ কিলোমিটারের কাজ আজ থেকে শুরু হয়েছে বলেও উল্লেখ করেন।

মন্ত্রী সরকারি কাজে জবাবদিহিত নিশ্চত করার গুরুত্ব প্রসঙ্গে বলেন, জনগণ হলেন রাষ্ট্রের প্রকৃত মালিক আর আমরা যারা সরকারে আছি তারা হলাম চাকর। আপনারা আপনাদের মালিকানা পাই পাই করে আমাদের থেকে বুঝে নিবেন। এসময় তিনি প্রশাসনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা জনগণের সাথে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করতে চাই। সে লক্ষ্যে সরকার প্রধান কাজ করে যাচ্ছেন। ক্যাবিনেট থেকে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে প্রশাসন তা মাঠে বস্তবায়ন করবে।

এসময় তিনি সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদানে সরকারের তৎপরতা তুলে ধরে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমকে স্বাধীন করতে হবে যেন সরকারের জবাবদিহিতা বৃদ্ধি পায়। সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে যেন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান, গৌড়নদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম, বিএডিসি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park