1. admin@weeklyprekkhapot.com : admin :
ডিএনসিসির বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ডিএনসিসির বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

॥ ফরহাদ হোসেন ॥
  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত
ডিএনসিসির বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ১৪ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রোববার (১৫ মার্চ) থেকে “শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার” শীর্ষক বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে।

ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে এবং সংশ্লিষ্ট কীটতত্ত্ববিদ ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের উপস্থিতিতে আজ বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়। ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী মাঠপর্যায়ে উপস্থিত থেকে এ কার্যক্রম তদারকি করেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ১, ৫, ১৩, ১৯, ৩০ ও ৩৮ নম্বর ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ কার্যক্রমে প্রায় ১১০ জন মশক কর্মী অংশগ্রহণ করেন। মাঠপর্যায়ে ফগার মেশিন, হ্যান্ড স্প্রে মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল হিসেবে চিহ্নিত পরিত্যক্ত ও অব্যবহৃত পাত্র অপসারণ, আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার, লার্ভা ধ্বংস কার্যক্রম পরিচালনা, লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পাশাপাশি নগরবাসীকে বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়।

এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে একইসাথে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, খাল এবং নগরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। শহরজুড়ে পরিচালিত এ কার্যক্রমে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কমপক্ষে ২০০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন।

ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে “শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার” ক্যাম্পেইন শুরু করা হয়েছে। আগামী ৩০ মে পর্যন্ত প্রতি শনিবার এ কর্মসূচি চলমান থাকবে।

Institute of Epidemiology, Disease Control & Research (IEDCR) এবং স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২৫টি ওয়ার্ড এডিস মশার সূচকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে মার্চ ২০২৬ থেকে মে ২০২৬ পর্যন্ত প্রতি শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধারাবাহিকভাবে এ ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিএনসিসির পক্ষ থেকে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park