1. admin@weeklyprekkhapot.com : admin :
‘ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ আইন প্রণয়নের প্রস্তাব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

‘ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ আইন প্রণয়নের প্রস্তাব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

॥ ফরহাদ হোসেন ॥
  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পঠিত
‘ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ আইন প্রণয়নের প্রস্তাব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা ০৯ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
‘ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ করার বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (০৯ মার্চ) সকালে শিল্পকলা একাডেমির নাট্যশালায় এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিগত বিএনপি সরকারের সময়েই বিশ্বের অন্যতম প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-তে স্বাক্ষর করে।

তিনি বলেন, এ সিদ্ধান্তেরই ধারাবাহিকতায় ২০০৫ সালে ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন প্রণীত হয় যা দেশের জনসাস্থ্য সুরক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক।

তথ্যমন্ত্রী সরকারের নির্বাচনী ইশতেহারে তামাকের ব্যবহার জনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে আইনি উদ্যোগ গ্রহণের বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানান।

তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-কে আইনে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।

জহির উদ্দিন স্বপন আইন প্রণয়নের পাশাপাশি এর প্রয়োগের ক্ষেত্রে করণীয় সম্পর্কে প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। তিনি বলেন, আইন প্রণীত হলে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তথ্য মন্ত্রণালয় থেকে বিশেষ প্রচার কর্মসূচি গ্রহণ করা হবে।
গোলটেবিল বৈঠকে অন্যান্যদের মধ্যে ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park