1. admin@weeklyprekkhapot.com : admin :
পাটকেলঘাটায় পিকেএসপি'র আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পাটকেলঘাটায় পিকেএসপি’র আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত

ভ্রামমান প্রতিনিধি (সাতক্ষীরা):
  • আপডেট সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৪ বার পঠিত
পাটকেলঘাটায় পিকেএসপি'র আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত

ভ্রামমান প্রতিনিধি (সাতক্ষীরা):
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বলফিল্ড মাঠে পিকেএসপি’র আয়োজনে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি, ২০২৪ ইং) বিকাল ৩.৩০মিনিটে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। ফুটবল টুর্নামেন্টের একদিকে রয়েছে পাটকেলঘাটা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের একদল তরুণ কিশোর ও অন্য দিকে রয়েছে সাতক্ষীরা রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের একদল কিশোর।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক বিশ্বজিৎ সাধু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রধান শিক্ষক শেখ আবদুল হাই, তালা উপজেলার সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ও হিন্দু কল্যান ফাউন্ডেশন তালা উপজেলা সভাপতি গৌতম কর্মকার, খলিষখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বিধান চন্দ্র দাশ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিল্লুর রহমান বাবলু, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সাংবাদিক নব কুমার দে, সাংবাদিক নাজমুল হাসান মিঠু, আসাদ মোড়ল, হামিদ মোড়ল প্রমুখ।
ফুটবল খেলাটি পরিচালনা করেন, বাংলাদেশ সরকার কতৃক সীকৃতি প্রাপ্ত রেফারি মীর আবদুল কাদের (কানন)।
আজকের এই ফুটবল টুর্নামেন্টের রেফারীর দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর হোসেন।
উক্ত খেলায় রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ১-০ গোলে জয়লাভ করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park