1. admin@weeklyprekkhapot.com : admin :
ক্রীড়াঙ্গণের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ক্রীড়াঙ্গণের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

॥ ফরহাদ হোসেন ॥
  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত
ক্রীড়াঙ্গণের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ০৪ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
দেশের পিছিয়ে পড়া ক্রীড়া ফেডারেশন এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের পাশে দাঁড়াতে দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

বুধবার (০৪ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিমন্ত্রী দেশের ক্রীড়া অবকাঠামো ও উন্নয়ন নিয়ে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সময়ে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে এগিয়ে নিতে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মন্ত্রণালয় এবং কর্পোরেট হাউজগুলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করলে দেশের ক্রীড়াঙ্গন বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খেলার মাঠ উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঢাকার প্রায় ১০০টি ওয়ার্ডের মধ্যে প্রতি দুটি ওয়ার্ডের মাঝে ২-৩ বিঘা জমি অধিগ্রহণ করে একটি করে নতুন মাঠ তৈরি করা হবে। এই মাঠগুলোতে বয়স্ক ও প্রবীণদের হাঁটার জন্য ‘ওয়াক ওয়ে’ (Walk Way) তৈরি করা হবে।

তিনি বলেন, গ্রামীণ জনপদে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা মাঠগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। এছাড়া দেশের ৬৪টি জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন ৬৪ স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে ওঠা ফুটসাল গেমের মাঠ তৈরির জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এছাড়া, দেশে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে দেশেই আন্তর্জাতিক মানের ক্রীড়া সামগ্রী উৎপাদিত হবে, যা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে কর্পোরেট প্রতিনিধিরা প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দেশের ক্রীড়া উন্নয়নে অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park