1. admin@weeklyprekkhapot.com : admin :
‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার : নৌপরিবহন মন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার : নৌপরিবহন মন্ত্রী

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পঠিত
‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার : নৌপরিবহন মন্ত্রী। (প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ২ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি আন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ শিপিং কর্পোরেশন–এর জাতীয় পতাকাবাহী জাহাজ এম.ভি. বাংলার জয়যাত্রা-এর নাবিকদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন।

অচিরেই উদ্ভুত সংকটময় এই পরিস্থিতির উন্নতি হবে আশা প্রকাশ করে ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, কাতার থেকে স্টিল কার্গো নিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যেও যে সাহসিকতা, ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন, তা জাতির জন্য গর্বের বিষয়।

তিনি জানান, জাতীয় অর্থনীতিতে অবদান রাখার মহান দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের এই দৃঢ় অবস্থান সরকারের কাছে অত্যন্ত মূল্যবান।

নৌপরিবহন মন্ত্রী আরও জানান, জাহাজে অবস্থানরত ৩১ জন নাবিকের প্রত্যেকের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং এই দুঃসময়ে তাঁদের পাশে রয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নাবিকদের বিষয়ে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।

এছাড়া, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কর্তৃপক্ষ নিয়মিত ভার্চুয়াল সভার মাধ্যমে জাহাজের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। নাবিক ও তাঁদের পরিবারের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামে বিএসসি সদর দপ্তরে একটি বিশেষ ‘কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে। নাবিকদের মনোবল অটুট রাখতে অতিরিক্ত সরবরাহের মাধ্যমে উন্নতমানের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী জানান, দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি অবগত রয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। পাশাপাশি স্থানীয় এজেন্ট ও প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদেরও প্রয়োজনে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

ভিডিও বার্তায় মন্ত্রী নাবিকদের মনোবল সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন তাঁদের ও তাঁদের পরিবারের পাশে দৃঢ়ভাবে রয়েছে এবং থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট উত্তরণ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park