1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

সিরাজদিখানে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান

।। হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পঠিত
সিরাজদিখানে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

মুন্সিগঞ্জ, ০১ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ মাটিকাটা বন্ধের উদ্দেশ্যে সিরাজদিখান উপজেলার লতব্দির রামকৃষ্ণদি, বালুচরের কয়রাখোলা, বাসাইলের ঘোড়ামাড়া এবং কেয়াইন এলাকায় সেনাবাহিনী ও পুলিশ ফোর্সের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান এবং টহল কার্যক্রম পরিচালনা করা হয়।

গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) ১০টা থেকে ২টা পর্যন্ত অভিযান ও টহল কার্যক্রমে নেতৃত্ব দেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

এসময় তার সাথে ছিলেন ক্যাপ্টেন মো. তানজীব, সহকারী কমিশনার (ভূমি) মো: তৌহদুল ইসলাম বারি, সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল এএসপি আনোয়ার পারভেজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকি, সিরাজদিখান থানার অফিসার ইন চার্জ মো: আব্দুল হান্নান এবং সেনা ও পুলিশ ফোর্সের সদস্যগণ।

এ সময় মাটি কর্তন সংক্রান্ত অপরাধ মূলক কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে সম্রাট, পিতা: নাসিম খান কে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

অবৈধ মাটি কর্তন রোধে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park