1. admin@weeklyprekkhapot.com : admin :
সনাতন ধর্মাবলম্বীরা সংবর্ধনা দিলো সাংসদ আব্দুল্লাহকে - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সনাতন ধর্মাবলম্বীরা সংবর্ধনা দিলো সাংসদ আব্দুল্লাহকে

।। হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পঠিত

মুন্সিগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের নবনির্বাচিত সাংসদ শেখ মোঃ আব্দুল্লাহ-কে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ-১ আসনের সনাতনী সমাজ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সনাতনী সমাজের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ ও সুধীজনরা তাকে অভিনন্দন জানান এবং এলাকার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তার সহযোগিতা কামনা করেন।

বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে মুন্সীগঞ্জ-১ আসনকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করার প্রত্যাশা তাদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আজগর অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তী।

এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক গেনদিপ ঘোষ, শ্রীনগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্বপন রায়, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য দুলাল দাস, শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেব্রবত দাস টুটুল, শ্রীনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক ও সাধারণ সম্পাদক অধির দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park